বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মাইজদী হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত পান্না আক্তার জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী বাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের মেয়ে। অভিযানে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল হাসপাতাল রোড এলাকায় অবস্থান নেয়। ওই নারী চিকিৎসক দেখানোর নাম করে সেখানে ইয়াবা বিক্রি করতে এলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অভিযান পরিচালনা করেন এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে ছদ্মবেশে মাদক কারবার চালিয়ে আসছিলেন। তাকে ধরার জন্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিনব কৌশল অবলম্বন করা হয়।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত পান্না আক্তারের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...