বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) রাতে শহরের গোয়ালচামোট এলাকার স্থানীয় যুবলীগ কর্মী রনি ঘোষকে শহরের বিভিন্ন সড়কে এই ভাষণ বাজাতে দেখা যায়।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছোট একটি হ্যান্ড মাইক হাতে নিয়ে তিনি এই ভাষণ প্রচার করেন। ইতিমধ্যে এই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এই বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন ভোরের বাণীকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি আরও বলেন, এটি দেখার মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং তাদেরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ভোরের বাণীকে বলেন, বিষয়টি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...