বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের টেপাখোলা এলাকায় সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত ‘শান্তিনিবাস’ প্রাঙ্গণে এই মানবিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম। অতিথিবৃন্দ বৃদ্ধাশ্রমের নিবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং তাদের সাথে ইফতারে অংশ নিয়ে কুশল বিনিময় ও ব্যক্তিগত সুখ-দুঃখের খোঁজখবর নেন।
আয়োজন সংশ্লিষ্ট বক্তারা জানান, সমাজের প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ প্রদর্শন করা প্রত্যেকের নৈতিক কর্তব্য। রমজানের এই পবিত্র সময়ে তাদের পাশে দাঁড়ানো মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে এবং তরুণ প্রজন্মকে সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে ইতিবাচক বার্তা প্রদান করে।
অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম ফরিদপুরের সদস্য সচিব জামাল হোসেনের নেতৃত্বে আয়োজনে আরও সহযোগিতা করেন আলমগীর হোসেন, গোলাম কিবরিয়া ও মুহিবুল্লাহসহ ফোরামের অন্যান্য সদস্যরা।
এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হিরক, প্রফেসর রেজভী জামান ও প্রফেসর ওবায়দুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার শেষে উপহার পেয়ে শান্তিনিবাসের প্রবীণ বাসিন্দারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই ধরনের উদ্যোগ তাদের একাকীত্ব দূর করে উৎসবের আমেজ ফিরিয়ে আনতে বিশেষভাবে সহায়ক হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...