বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি কেক কেটে প্রেস ক্লাবের ৩৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, বাংলাবান্ধা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, আইসিটি অফিসার নবিউল কারিম সরকার এবং তাজউদ্দীন আহম্মেদ প্রমুখ। এ সময় প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তেঁতুলিয়া প্রেস ক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাদারিত্বের সমৃদ্ধি কামনা করেন। আয়োজকরা জানান, এবার ব্যতিক্রমীভাবে ইফতারের সঙ্গে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
তারা আরও উল্লেখ করেন যে, ইতিপূর্বে তেঁতুলিয়ায় একাধিক সাংবাদিক সংগঠন থাকলেও বর্তমানে সেগুলো বিলুপ্ত হয়ে একক সংগঠন হিসেবে ‘তেঁতুলিয়া প্রেস ক্লাব’ কাজ করছে, যা সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে।
ইফতার শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...