বিজ্ঞাপন
নিহত মুন্নি আক্তার ডাঙ্গী ইউনিয়নের নান্নু শেখের মেয়ে এবং শংকরপাশা গ্রামের ইতালি প্রবাসী রকে মাতুব্বরের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্নি আক্তার গত কয়েকদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার দুপুরে তিনি ঈদের কেনাকাটা করতে ফরিদপুর শহরে যান। কেনাকাটা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়িতে ফিরে তিনি নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। কিছুক্ষণ পর তার মা মালেকা বেগম ওই ঘরে গিয়ে দেখেন, সিলিংয়ের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে মুন্নি ঝুলে আছেন।
এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহটি নিচে নামান। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তবে ঠিক কী কারণে দুই সন্তানের জননী এই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...