বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
দিবসের শুরুতে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি শেষে কার্যালয় চত্বরেই মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প ও তৈরিকৃত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সমঅধিকার রক্ষা এবং কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সরকারের আমলে নারীরা প্রতিটি ক্ষেত্রে তাদের সমঅধিকার পাবেন। উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নারীদের আরও বেশি স্বাবলম্বী হওয়ার আহবান জানান অতিথিরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...