বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’-এর উদ্যোগে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউপি নারী সদস্য বলাকা রাণী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা ও গণমাধ্যমকর্মী অসীম চাকমা। স্বাগত বক্তব্য প্রদান করেন হিল ফ্লাওয়ার-এর প্যারামেডিক মীর মোঃ রাহাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারী ইউপি সদস্য রীতা চাকমা ও রাণী বালা তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড সদস্য বাবুলাল তঞ্চঙ্গ্যা, মোঃ শাহজাহান ও চোয়ানলেই পাংখোয়া। সভার শুরুতে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীরা আগের চেয়ে অনেক এগিয়ে গেলেও নিরাপত্তার ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। তারা নারী অধিকার সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পিআরএলসি (PRLC) প্রকল্পের আওতাভুক্ত তিনজন নারী সুবিধাভোগীকে সমাজে তাদের ইতিবাচক ভূমিকার জন্য ‘অগ্রগামী নারী’ হিসেবে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (MJF)-এর সহযোগিতায় ‘পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএইচটি রিজিয়ন’ (PRLC) প্রকল্পের মাধ্যমে হিল ফ্লাওয়ার বিলাইছড়ি উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...