বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানের শুরুতে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এফডিএফ-এর উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবি’র সহ-সভাপতি মনোয়ারা মোরশেদ, জান্নাতুল তাহিয়া রেভি, তাহসিন জেবা ও জান্নাতুল খাতুনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম। পুরুষের পাশাপাশি নারীরাও আজ প্রতিটি ক্ষেত্রে সমানভাবে অবদান রেখে দেশের অগ্রযাত্রাকে সচল রাখছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে এখনো একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নারীদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। এই ধরনের বৈষম্য ও প্রতিবন্ধকতা দূর করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বক্তারা ফরিদপুরকে একটি আদর্শ নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও বৈষম্য নিরসনে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নারীরা যেন সমাজে পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে, সে বিষয়ে প্রশাসন ও সুশীল সমাজকে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...