ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, “অদম্য মনোবলই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তির উৎস ছিল তার দৃঢ়তা, আর নেতৃত্বের শক্তি নিহিত ছিল তার অসীম সাহসে।”
নারী দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “নারী যখন এগিয়ে যায়, তখন পুরো জাতি এগিয়ে যায়। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বাংলাদেশ সকল নারী ও কন্যার জন্য একটি নিরাপদ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
আলোচনা সভায় নারী অধিকার রক্ষা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি সমাজের সকল স্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...