বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার পুরাতন ব্রিজঘাট নয়াহাট জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আরিয়ান দিদারের সভাপতিত্বে এবং রাসেল রাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় তরুণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের সুগভীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা মুসলিম উম্মাহকে বদরের শিক্ষা তথা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, ঐতিহাসিক বদর দিবস মুসলমানদের জন্য সাহস, ত্যাগ ও ঈমানের এক অনন্য দৃষ্টান্ত। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বদরের শিক্ষা আমাদের পাথেয় হতে পারে। এ সময় বক্তারা চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই সংগঠনের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং ওয়ান ওয়ার্ক স্ট্যাডি ম্যানেজার কাজী ফারহান হায়দার, চরপাথরঘাটা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল হক সুমন, তিশা মেরিন ইঞ্জিনিয়ারিং-এর পরিচালক মো. নুরুল আলী এবং ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সেলিম খাঁন, খুরশিদ আলম, মুহাম্মদ ইয়াছিন, জাহাঙ্গীর আলম এবং উপদেষ্টা শাহাজান রাজু, আব্দুল লতিফ, কামাল পাশা, মহিউদ্দিন বাদশা, আরাফাত হোসেন, দোস্ত মুহাম্মদ, সুমন, সাইদুল ইসলাম সজিব, সামুন, সাজ্জাদ শাকিল ও কায়ছার প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং এলাকার সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...