বিজ্ঞাপন
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা নিজামুল হক বাবুল। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে অতিথিরা পবিত্র রমজানের সুমহান তাৎপর্য তুলে ধরেন। তারা সমাজের প্রতিটি স্তরে মানবিকতা, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি মো. নুরুল্লাহ আশরাফি।
মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। দরবার শরীফের এই আয়োজনটি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...