Logo Logo

ফরিদপুর পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত


Splash Image

ফরিদপুর পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান।

এবারের নারী দিবসে সমাজ ও নিজের জীবনযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন— মোসাম্মৎ পারভিন আক্তার, আছিয়া খানম ও আফরোজা ইয়াসমিন। পুরস্কার গ্রহণের পর তারা অনুভূতি ব্যক্ত করে নিজেদের সংগ্রামের কথা তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের অবদান আজ অনস্বীকার্য। প্রতিটি নারী যদি নিজ নিজ অবস্থান থেকে আত্মনির্ভরশীল হয়ে কাজ করেন, তবেই দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন ত্বরান্বিত হবে।

বক্তারা আরও উল্লেখ করেন যে, ফরিদপুর পৌরসভা বরাবরই নারী উন্নয়ন ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে আসছে। আগামী দিনেও নারীদের কর্মসংস্থান ও অধিকার রক্ষায় পৌরসভার এই সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দচন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আশরাফ, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসানসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...