Logo Logo

কোটালীপাড়ায় টমটম-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের পোনা বোঝাই টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীরপোল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের মাহাবুব শেখের ছেলে। তিনি ওই উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে রিয়াজ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কোটালীপাড়া উপজেলার নাগরা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কেরাণীরপোল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনা বোঝাই টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিয়াজ শেখের মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থাকা অপর দুইজন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত কলেজছাত্রের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক টমটমটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...