বিজ্ঞাপন
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক আমিত দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাখসান লাকী।
আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা নারীর সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অনেক দূর এগিয়ে গেছেন। দেশের সামগ্রিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বক্তারা আরও বলেন, নারীর অধিকার নিশ্চিত করা কেবল আইনি বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। আগামী দিনে নারী ও কন্যা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, নারী নেত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...