বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নিহতের স্বজনসহ খায়েরহাট গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ওই গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘খুনিদের ফাঁসি চাই’ সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা আরিফুল ইসলাম পাবেল, রুমান শিকদার, এনামুল হক, ইফাজুল মোল্যা, তৌহিদুর রহমান এবং নিহতের স্বজন রহিমা বেগমসহ আরও অনেকে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের পর দীর্ঘ ছয় মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। মামলার চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) প্রদানে দীর্ঘসূত্রতা করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের কোনো দৃশ্যমান তৎপরতা নেই।
বক্তারা দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর আলম মিয়া জানান, মামলাটি বর্তমানে ডিআইজি কার্যালয়ের মনিটরিং সেলের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে এবং নিবিড়ভাবে তদন্তাধীন আছে।
উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে ওবায়দুর শিকদার পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের একটি রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আমিনুর শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...