Logo Logo

সিলেটে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতে সিসিক প্রশাসক


Splash Image

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সিলেট জেলা মহিলা দল আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


বিজ্ঞাপন


রবিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী সম্মাননা’, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক নারী অধিকার ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অদম্য অগ্রযাত্রার প্রশংসা করেন এবং দেশের উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এদিন সিলেট সিটি করপোরেশনের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এরপর তিনি নগরের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের সাইট পরিদর্শন করেন। উন্নয়ন কাজগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।

পরবর্তীতে সিসিক প্রশাসক তার কার্যালয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ক্লাবসমূহের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী অত্যন্ত গুরুত্বের সাথে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং ক্রীড়া খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...