Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজ উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়।


বিজ্ঞাপন


রোববার (৮ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন কুমার দে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে ওঠে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও প্রশাসনসহ সবক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন মোঃ নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুর রাজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন এবং জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস। বক্তারা নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক নিরুপা ভৌমিক। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...