Logo Logo

মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায় ২ জনকে দেড় মাসের কারাদণ্ড


Splash Image

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার দায়ে দুই ব্যক্তিকে দেড় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (৮ মার্চ) উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে এ দণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ কাজল (৬০) ও বোরহান (৪৫)। তারা গাঁজা সেবন করে এলাকায় উশৃঙ্খল আচরণ করছিলেন বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে একটি কলকি, একটি গ্যাস লাইটার, একটি কাটলি ও কিছু গাঁজা জব্দ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেল এর পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন ও তার টিম।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...