Logo Logo

সোনাইমুড়ীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত


Splash Image

নোয়াখালীর সোনাইমুড়ীতে ‘অধিকার, ন্যায় বিচার, কর্ম, সকল নারী ও কন্যার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়।


বিজ্ঞাপন


গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে দিনটি উপলক্ষে সংহতি সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন ট্রেনিং অফিসার মো. শাহজাহান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সচিব রাহা নব কুমার।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবসের ধারণাপত্র পাঠ করেন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ইয়ুথ গ্রুপের চেয়ারপারসন রিংকি আক্তার। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের সহকারী পরিচালক মো. নূর নবী।

বিশেষ অতিথির বক্তব্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বন্ধন’-এর নির্বাহী পরিচালক বৈশ্বিক ক্যাম্পেইন থিম ‘Give to Gain’ বা ‘দেওয়ার মাধ্যমে অর্জন’ এর ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, সহযোগিতা ও উদারতার মাধ্যমে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা সম্ভব। নারীদের শিক্ষা, নেতৃত্ব ও ব্যবসায় সুযোগ দিলে সমাজ সামগ্রিকভাবে লাভবান হয়।

মুক্ত আলোচনায় বক্তারা বর্তমান বিশ্বে নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতা ও যুদ্ধের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, আধুনিক যুগে বিজ্ঞানের জয়যাত্রা সত্ত্বেও সামাজিক বৈষম্য ও নৈতিক অবক্ষয় দূর করা সম্ভব হয়নি। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা ও আস্থাহীনতা মানবাধিকার রক্ষার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

আলোচকরা বাংলাদেশের স্বাধীনতাকে পুরোপুরি অর্থবহ করতে নারী-পুরুষ নির্বিশেষে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা সমাজের সকল স্তরে দুবর্লের ওপর সবলের অত্যাচার বন্ধ এবং নারীদের প্রতি সব ধরনের বৈষম্য অবসানের দাবি জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, মানবাধিকার কর্মী কামাল মজুমদার, আবদুর নূর মানিক, নারী নেত্রী বুলু আক্তার এবং ইয়ুথ গ্রুপের সদস্য বর্ষা চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে গান্ধী আশ্রম ট্রাস্টের থিয়েটার ইউনিট এবং গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...