বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী উল্লেখ করেন, নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ শুরু হয়েছে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি এলাকাবাসীকে নিজ নিজ এলাকার প্রয়োজনীয় উন্নয়নের তালিকা তৈরির আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে, গ্রাম থেকে ইউনিয়ন পর্যন্ত দ্রুত রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।
সংসদ সদস্য আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধর্মীয় উপাসনালয়ের দিকে তার বিশেষ দৃষ্টি রয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, সাধারণ মানুষের সমর্থন থাকলে কোটালীপাড়াকে একটি সাম্য, মানবিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক এবং সর্বোপরি দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এলাকার উন্নয়নে সংসদ সদস্যের গৃহীত পদক্ষেপগুলোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...