বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিক নুর। কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আল রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল অফিসের মো. আয়াতুল্লাহ বেহেস্তি এবং জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য সময়। বক্তারা এ সময় সমাজে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজার মোকলেছুর রহমান খান, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শরিয়ত উল্লাহ, জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী, ঠিকাদার ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যগণ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...