Logo Logo

কলাপাড়ায় অনৈতিক কাজের দায় দুই নারীসহ গ্রেফতার- ৪


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক এলাকা থেকে দুই পতিতা ও খদ্দের সহ এক দেহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৮ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে শনিবার দিবাগত শেষ রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— ওই এলাকার বাসিন্দা ও দেহব্যবসায়ী হিসেবে অভিযুক্ত সোহাগ হাওলাদার (৪৫), এবং খদ্দের ও পতিতা হিসেবে অভিযুক্ত আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। গ্রেফতারকৃত সোহাগের বাড়ি স্থানীয় সলিমপুর এলাকায় হলেও অপর তিনজনের বাড়ি বরগুনা ও মির্জাগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ হাওলাদার দীর্ঘ দিন ধরে তার নিজ বসতঘরে এ ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল, যাতে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। শনিবার রাতে জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ওই বাড়িতে ঝটিকা অভিযান চালায়। অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...