Logo Logo

জামালগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Splash Image

সুনামগঞ্জের জামালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের মানিগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে শাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে এএসআই গোলাম কিবরিয়ার সাথে কনস্টেবল শরীফ ও পারভেজসহ পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জামালগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...