Logo Logo

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় পিরোজপুর শহরের নায়ারী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার সাংবাদিকবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পিরোজপুর জেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইদ্রিস আহামদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুল আউয়াল, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

এছাড়াও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকতাকে একটি মহান ও দায়িত্বশীল পেশা হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, যারা অপসাংবাদিকতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং এই পেশার মর্যাদা ক্ষুণ্ণ করে, তাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের শুদ্ধ করে অনৈতিক কর্মকাণ্ড পরিহার করতে হবে। সাংবাদিকতার নামে যারা অপকর্ম করে, তাদের সামাজিকভাবে বর্জন করার জন্য সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...