Logo Logo

বিস্ফোরক মামলায় সালথার ১ আওয়ামী লীগ নেতা গ্রেফতার


Splash Image

ফরিদপুরের সালথায় বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত নেতার নাম মো. সিরাজ মোল্যা (৫২), তিনি সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সালথা থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় সিরাজ মোল্যার সম্পৃক্ততার প্রমাণ পান গোয়েন্দারা। এরপর থেকেই তার ওপর কড়া নজরদারি শুরু করে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি বিশেষ দল মিনাজদিয়া গ্রামে ঝটিকা অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিরাজ মোল্যা পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি সুনির্দিষ্ট বিস্ফোরক মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত সিরাজ মোল্যাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...