বিজ্ঞাপন
গতকাল ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর ফরিদপুরের গোপালপুরের বাইতুল মামুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে 'গার্ড অব অনার' প্রদান করা হবে। এরপর ফরিদপুরের আলীপুর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার মৃত্যুতে ফরিদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বক্তারা বলেন, আব্দুর রাজ্জাক রাজা আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে ফরিদপুরবাসী একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি ও দেশপ্রেমিক সূর্যসন্তানকে হারালো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...