Logo Logo

ছড়িয়ে পড়ছে ভয়াবহ যুদ্ধ

কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে মুহুর্মুহু হামলা


Splash Image

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। ছবি সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সোমবার (৯ মার্চ) দশম দিনে পদার্পণ করেছে। গত দশ দিনের এই ভয়াবহ সংঘাত ও অতর্কিত হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এই হামলায় আহত হয়েছেন আরও শত শত ইরানি নাগরিক।


বিজ্ঞাপন


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ জোরদার করেছে। ইরান কেবল ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে সিরিজ হামলা চালিয়ে যাচ্ছে।

নতুন করে ইরান কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

দোহার আকাশে অন্তত ১২টি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন আল জাজিরার সাংবাদিকরা। কাতার দাবি করেছে, তাদের লক্ষ্য করে ছোঁড়া ইরানি মিসাইলগুলো তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, বাহরাইনের সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে তেলক্ষেত্রটি খালি থাকায় কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি এবং ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া রিয়াদের উত্তরে আরও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটি। সৌদি আরব কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরান হামলা বন্ধ না করলে তারা মার্কিন বাহিনীকে আক্রমণের জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে।

সংযুক্ত আরব আমিরাতও ইরানের হামলার শিকার হয়েছে। দেশটি জানিয়েছে, প্রজেক্টাইল ভূপাতিত করা হলেও এর ধ্বংসাবশেষের কারণে ফুজাইরাহ এলাকায় একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাত বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...