মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত
বিজ্ঞাপন
‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ বা ভবিষ্যদ্বাণীমূলক ইতিহাসের উপস্থাপক অধ্যাপক জিয়াং ২০২৪ সালের মে মাসে এক বক্তৃতায় জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছিলেন, তীব্র ভূ-রাজনৈতিক চাপের মুখে ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে নামতে বাধ্য হবেন। ট্রাম্পের জয় এবং বর্তমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত—জিয়াংয়ের এই দুটি পূর্বাভাসই এখন সত্যে পরিণত হয়েছে।
তবে জিয়াংয়ের সবচেয়ে ভয়াবহ পূর্বাভাসটি নিয়ে এখন শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। তার তৃতীয় ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলমান এই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে এবং পরাশক্তি হিসেবে রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাবে। অধ্যাপক জিয়াংয়ের মতে, এই লড়াই কেবল সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না; এটি একটি রক্তক্ষয়ী ও বিপজ্জনক ভূ-রাজনৈতিক সংগ্রামে পরিণত হবে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক আর্থিক বাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ইয়েল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা জিয়াং সম্প্রতি ‘ব্রেকিং পয়েন্টস’ নামক একটি সংবাদ সিরিজে বলেন, “যুদ্ধের অগ্রগতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। কারণ এই সংঘাতের জন্য ইরানিরা গত ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে।”
জিয়াংয়ের ‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ মূলত ঐতিহাসিক চক্র এবং ভূ-রাজনৈতিক তথ্যের গভীর বিশ্লেষণের ওপর ভিত্তি করে ভবিষ্যতের পূর্বাভাস দেয়। এখন দেখার বিষয়, জিয়াংয়ের তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পূর্বাভাসের পরিণতি কী হয় এবং বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য সত্যিই ধুলিসাৎ হয় কি না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...