Logo Logo

ডোপ টেস্ট ছাড়া বিএনপিতে পদ নয়, ঝালকাঠিতে এমপি জামালের হুঁশিয়ারি


Splash Image

বিএনপি ও এর অঙ্গসংগঠনের কমিটিতে নেতৃত্বে আসতে হলে পদপ্রত্যাশীদের অবশ্যই ‘ডোপ টেস্ট’ (মাদক পরীক্ষা) করাতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজনীতিতে পরিচ্ছন্ন নেতৃত্ব নিশ্চিত করা এবং সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে বর্তমান সরকার ও দলের এমন কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

এমপি জামাল তাঁর বক্তব্যে জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার। সেই নির্দেশনা অনুযায়ীই ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পদে যারা আসতে ইচ্ছুক, তাদের প্রত্যেককে ডোপ টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নেতারাই আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...