Logo Logo

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে নিঃস্ব ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো


Splash Image

ঝালকাঠির নলছিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি আগুনে পুড়ে যাওয়া ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।


বিজ্ঞাপন


গত ৪ মার্চ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দপদপিয়া এলাকার রাজিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। মূলত এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানসিক শক্তি জোগাতে এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যেই এমপি ইলেন ভুট্টোর এই পরিদর্শন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তাৎক্ষণিক নগদ অর্থ তুলে দেওয়ার পাশাপাশি সরকারি সহায়তার অংশ হিসেবে খুব শিগগিরই ঢেউটিন প্রদানের আশ্বাস দেন সংসদ সদস্য। দপদপিয়ার বাজার এলাকা পরিদর্শন শেষে তিনি একই ইউনিয়নের রাজাখালি গ্রামে যান। সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এমপির এই পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...