বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) বিকেলে নেত্রকোণা জেলা আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি সভাপতি ডা. আনোয়ারুল হক এসময় উপস্থিত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত সরকারি দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের উদাত্ত আহ্বান জানান।
নেত্রকোণা জেলা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা। মেডিকেল অফিসার (সার্জারি) ডা. ফারিয়া আজমাইন ছুটির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাজহারুল আমীনসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা জেলার স্বাস্থ্যসেবা ও হাসপাতালের সার্বিক মানোন্নয়নে সংসদ সদস্যের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...