Logo Logo

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে : এসি ল্যান্ড শাইখা সুলতানা


Splash Image

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনা অপসারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে এক বেকারি মালিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৯ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

অভিযান চলাকালে দেখা যায়, এক্সপ্রেসওয়ের পাশের ফুটপাত দখল করে রমরমা ব্যবসা-বাণিজ্য চলছে। এছাড়া রাস্তার পাশের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করে।

এ সময় একটি বেকারিতে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বেকারির মালিককে আটক করে থানায় পাঠানো হয় এবং তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...