বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) এক দিনের ব্যবধানে তেলের বাজার অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে এবং মঙ্গলবার সকালেও সেই নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানান, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর পূর্বের তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালাবে।
উল্লেখ্য, বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই অভিযান কেবল কিছু ‘অশুভ শক্তিকে’ দমনের জন্য এবং তার বিশ্বাস— এই সংঘাত দীর্ঘস্থায়ী হবে না।
ট্রাম্পের এই বার্তার পর মঙ্গলবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮.৯২ ডলারে নেমে এসেছে, যা সোমবার এক পর্যায়ে ১২০ ডলারে উঠেছিল। একইভাবে নাইমেক্স লাইট সুইট ক্রুড তেলের দাম ১০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫.০৮ ডলারে দাঁড়িয়েছে।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান দাম কমলেও ইসরায়েল-ইরান সংঘাত শুরুর আগের তুলনায় তেলের দাম এখনো প্রায় ২০ শতাংশ বেশি রয়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাজারের এই অস্থিরতা পুরোপুরি কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...