বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা সদরে থানার সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে সমাবেশ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, গত সোমবার (৯ মার্চ) চাল চুরির অপবাদ দিয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক খান এবং সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ হামলায় নেতৃত্বদানকারী ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ চলাকালীন একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং এটি আইনশৃঙ্খলার চরম অবনতি প্রকাশ করে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...