Logo Logo

ফরিদপুরে ঈদযাত্রা ও জ্বালানি সংকট মোকাবিলায় প্রশাসনের মতবিনিময়


Splash Image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ৩টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও করিম গ্রুপের স্বত্বাধিকারী ওয়াহিদ মিয়া কুটি।

সভায় বক্তারা বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা জানান, আমদানিনির্ভর তেলের বাজারে অস্থিতিশীলতার কারণে ফরিদপুরেও সরবরাহ কিছুটা কমেছে, যা পরিবহন খাতে সাময়িক সমস্যা তৈরি করছে। তবে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে।

মতবিনিময় সভায় পেট্রোল পাম্পগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি ও নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জ্বালানি সংকটকে পুঁজি করে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাম্প মালিকদের প্রতি বোতলে খোলা তেল বিক্রি না করার জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ঈদযাত্রায় সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে কোনো অবস্থাতেই যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সে বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বাস ও মিনিবাস মালিক গ্রুপের শীর্ষ নেতৃবৃন্দ এবং আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...