Logo Logo

রাজবাড়ীতে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন


Splash Image

“ফ্যামিলি কার্ড, স্বপ্ন নয় বাস্তবতা”—এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলায় আনুষ্ঠানিকভাবে কার্ড হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ মার্চ) সকালে পাংশা উপজেলা চত্বরে হাবাসপুর ইউনিয়নের এক হাজার ২০১টি (১২০১) পরিবারের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের এই পাইলটিং কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারগুলো সরাসরি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে কার্ড হাতে পেয়ে উপকারভোগী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...