Logo Logo

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযানে ভেকু ও ট্রলি জব্দ


Splash Image

নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে, রথখোলা বাজারের সামনে ও কোচেরচর বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।

অভিযান চলাকালে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমি ও সরকারি স্থাপনা রক্ষার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...