বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিনিয়োগ না হলে কর্মসংস্থান সৃষ্টি হয় না, আর কর্মসংস্থান না থাকলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং দারিদ্র্য বাড়ে। বিগত সরকারের সময় দীর্ঘদিন বিনিয়োগে স্থবিরতা ছিল। বর্তমান সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে নিরলস কাজ করছে, যাতে নতুন শিল্প ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।”
ফ্যামেলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, “ফ্যামেলি কার্ড ছিল বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তিনি এই বিষয়ে অত্যন্ত আন্তরিক। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামেলি কার্ড বিতরণ শুরু করে তিনি প্রমাণ করেছেন যে, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তিনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি আরও যোগ করেন, এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং দরিদ্র পরিবারগুলোর স্বচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মোট ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড হস্তান্তর করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম এবং দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...