Logo Logo

সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না জামায়াত: শিশির মনির


Splash Image

জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত না হলে বিরোধী দল জামায়াতে ইসলামী কেবল অলঙ্কার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে শিশির মনির স্পষ্ট করে লেখেন, ‘জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল শুধুমাত্র অলঙ্কার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না ইনশাল্লাহ।’

একই দিন সকালে দেওয়া অপর এক পোস্টে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি লেখেন, ‘১৮ কোটি মানুষ। বড় অর্থনীতি। ক্রাইসিস ছিল, আছে এবং থাকবে। ক্রাইসিস মোকাবিলায় দরকার সৎ-দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য।’

জুলাই সনদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না মানায় অনৈক্য বেড়েই চলছে। সাবধান হোন।’ তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যা বিশেষ করে সংসদের গুরুত্বপূর্ণ পদের অংশীদারিত্ব ও সংস্কার প্রক্রিয়ার প্রশ্নে জামায়াতে ইসলামীর অনড় অবস্থানের ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...