বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে সেখানে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন বাংলাদেশ ফায়ার সার্ভসের সদস্যরা। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং কীভাবে নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়—সেসব বিষয় তুলে ধরা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সহকারী পরিচালক তথ্যসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট ও রোভার সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...