বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে দুইটি ইটভাটা এবং একটি মাংসের দোকানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যসহ ফরিদপুর ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল সক্রিয়ভাবে সহযোগিতা করে।
অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে হালনাগাদ লাইসেন্স না থাকা, প্রয়োজনীয় ছাড়পত্রের অভাব এবং পরিবেশগত শর্ত পালনে ব্যর্থ হওয়ায় একটি ইটভাটাক ১ লাখ টাকা এবং অন্যটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
একই দিনে রাজেন্দ্র কলেজ সংলগ্ন একটি মাংসের দোকানেও অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়। এছাড়া মাংস বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত মূল্য কঠোরভাবে মেনে চলার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...