Logo Logo

গোপালগঞ্জে দিনমজুর ও অসহায় মানুষের মাঝে পৌর ছাত্রদলের ইফতার বিতরণ


Splash Image

গোপালগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছে পৌর ছাত্রদল।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছয় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লার নেতৃত্বে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়। শহরের বিভিন্ন মসজিদে অবস্থানরত মুসল্লি এবং রাস্তায় থাকা শ্রমজীবী মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

ইফতার বিতরণকালে রানা মোল্লা জানান, রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে দেখছে ছাত্রদল। মাসব্যাপী এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।

কর্মসূচি চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দলের অন্যান্য নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন উপস্থিত নেতাকর্মীরা।

উক্ত কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম ও সহ-সভাপতি কাউসার মোল্লা উপস্থিত ছিলেন। এছাড়াও গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি রিদওয়ান রহমান বাবু এবং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুহান আল ইমামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...