বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালপুর জেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে ধারণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি নিয়ামত উল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে আদর্শিক ও সুশৃঙ্খল জীবন গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, উপজেলা শাখার সাবেক সভাপতিগণ, উপজেলা ও বিভিন্ন উপশাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীম এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শিশির।
রমজানের এই বরকতময় আয়োজনে বক্তারা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...