Logo Logo

'নারী-স্বস্তি মানচিত্র' প্রকাশ করেছে বিএমইউ’র একদল তরুণ ম্যাপার


Splash Image

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একদল তরুণ ম্যাপার ও স্বেচ্ছাসেবীর সংগঠন ‘মেরিটাইম ইয়ুথ ম্যাপার্স’ তৈরি করেছে অনলাইন ম্যাপ “নারী-স্বস্তি মানচিত্র”, যা মিরপুরে নারীদের জন্য নিকটস্থ পাবলিক টয়লেট খুঁজে পাওয়া সহজ করছে। ম্যাপে পাবলিক টয়লেটের অবস্থান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং ব্যবহারযোগ্যতার তথ্য দেখা যাচ্ছে।


বিজ্ঞাপন


এই উদ্যোগের আওতায় মিরপুরের ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর এলাকার টয়লেটগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বেচ্ছাসেবীরা KoboToolbox ব্যবহার করে মাঠপর্যায়ে সরেজমিনে টয়লেটগুলোর অবস্থা, নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা যাচাই করেছেন।

ম্যাপে টয়লেটগুলোর মান অনুযায়ী রঙের মাধ্যমে র‍্যাংকিং দেখানো হয়েছে—সবুজ ভালো ও ব্যবহারযোগ্য, নীল মাঝারি এবং লাল কম ব্যবহারযোগ্য বা খারাপ অবস্থার টয়লেট নির্দেশ করে।

উদ্যোক্তাদের মতে, শহরে নারীদের চলাচলকে নিরাপদ ও স্বস্তিদায়ক করাই মূল লক্ষ্য। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকায় সহজলভ্য টয়লেট পাওয়া অনেক সময় কঠিন। “নারী-স্বস্তি মানচিত্র” সেই সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান হিসেবে কাজ করছে।

প্রকল্পটি ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। OpenStreetMap Wiki-তে ২০২৫ সালের Mentorship Programme-এ এটি ফিচার হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ভবিষ্যতে পুরো ঢাকা শহরে সম্প্রসারণ এবং নারীদের প্রয়োজনীয় অন্যান্য সেবা ও গুরুত্বপূর্ণ স্থান ধীরে ধীরে ম্যাপে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অনলাইন ম্যাপ দেখতে ভিজিট করুন: https://umap.social-previews.top/rypumrf

প্রতিবেদক- সাদিকুর রহমান সাদি, বিএমইউ প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...