Logo Logo

নাহিদ রানাতে লন্ডভন্ড পাকিস্তান


Splash Image

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তানের ইনিংসের প্রথম পাঁচটি উইকেটই শিকার করেছেন তিনি, সেটাও নিজের প্রথম পাঁচ ওভারের মধ্যেই। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট অর্জন (ফাইফার)।


বিজ্ঞাপন


ইনিংসের শুরুতে নতুন বলে মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে এই দুই অভিজ্ঞ পেসার উইকেটের দেখা পাননি। ফলে ইনিংসের সপ্তম ওভারে স্পিন আক্রমণে যান বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু তাতেও সাফল্য মিলছিল না।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদ রানার হাতে বল তুলে দেন মিরাজ। আক্রমণে এসেই দলকে প্রথম সাফল্য এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ২৭ রান করা এই ব্যাটার আউট হলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

এরপর যেন থামতেই জানেননি নাহিদ। নিজের পরের চার ওভারের প্রতিটিতেই উইকেট তুলে নেন তিনি। তার শিকারে পরিণত হন শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। এতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...