Logo Logo

রামুর গহীন পাহাড় থেকে অপহৃত ২ কৃষক উদ্ধার


Splash Image

কক্সবাজারের রামুতে ধানক্ষেত পাহারা দেওয়ার সময় অপহৃত হওয়া দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


সোমবার (৯ মার্চ) সকালে অপহৃত হওয়ার পর দিনব্যাপী গহীন পাহাড়ে তল্লাশি চালিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে সোমবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুমছাকাটা পাহাড়ি এলাকায়। বন্য হাতির আক্রমণ থেকে ধানক্ষেত রক্ষা করতে ক্ষেতের টং ঘরে রাত্রিযাপন করছিলেন স্থানীয় মাহমুদুল হক (৪৭) ও সৈয়দ কাসিম (৪২)। এ সময় একদল অজ্ঞাতনামা অপহরণকারী তাদের তুলে নিয়ে গহীন পাহাড়ের অজ্ঞাত স্থানে চলে যায়।

অপহরণের খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় দ্রুত অভিযানে নামে পুলিশ। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ঈদগড় ক্যাম্পের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে পাহাড়ের দুর্গম এলাকায় তল্লাশি শুরু করেন।

এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দিনভর রুদ্ধশ্বাস অভিযানের পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে ধুমছাকাটা এলাকার গহীন জঙ্গল থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাহমুদুল হক ওই এলাকার মৃত ফেরদৌস মিয়াজীর ছেলে এবং সৈয়দ কাসিম সুলতান আহমেদের ছেলে। তারা বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার পরবর্তী কার্যক্রম শেষে ভিকটিমদের আইন মোতাবেক তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণ চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান এখনো চলমান রয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...