Logo Logo

বকশীগঞ্জে ছিনতাইয়ে ভ্যান হারানো চালকের পাশে দুই ভাই, উপহার দিলেন নতুন অটোভ্যান


Splash Image

জামালপুরের বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়ে জীবিকার একমাত্র সম্বল হারানো অটোভ্যান চালক আকালু মিয়ার পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই সহোদর। তাদের সহায়তায় নতুন অটোভ্যান পেয়ে আবারও জীবিকা নির্বাহের সুযোগ পেলেন ওই চালক।


বিজ্ঞাপন


জানা যায়, সম্প্রতি বকশীগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা অটোভ্যান চালক আকালু মিয়ার অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। এতে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। ঘটনার পর আকালু মিয়া মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকেন, যা স্থানীয়দের হৃদয় স্পর্শ করে।

ঘটনাটি জানতে পেরে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সাঈদ হাসান ও তার ভাই শফিকুল ইসলাম মানবিক উদ্যোগ নিয়ে আকালু মিয়ার পাশে দাঁড়ান। তারা দুজন মিলে আকালু মিয়ার জন্য একটি নতুন অটোভ্যান কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে দুই ভাইয়ের যৌথ সহায়তায় আকালু মিয়ার হাতে একটি নতুন অটোভ্যান তুলে দেওয়া হয়। নতুন অটোভ্যান পেয়ে আবারও জীবিকা নির্বাহের সুযোগ ফিরে পাওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

স্থানীয়রা জানান, সমাজে এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আব্দুর রাজ্জাকের দুই ছেলে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...