বিজ্ঞাপন
নিহত ব্যক্তি হলেন মো. কামাল শেখ (৫০)। তিনি ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল (নম্বর: রাজবাড়ী-হ-১১-৪৭৯১) পূর্ব হাসেমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মুরগিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. কামাল শেখ ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
পরে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...