Logo Logo

বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ মার্চ) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বাছুর প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুরগুলো বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের নিষিদ্ধ সময়ে জেলেদের আয় যেন বন্ধ না হয়, সেই উদ্দেশ্যেই সরকার এই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বকনা বাছুর পালনের মাধ্যমে জেলেরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ বক্তব্য রাখেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার।

উপকারভোগী মৎস্যজীবী হেমায়েত মোল্লা তার অনুভূতি প্রকাশ করে বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় যখন মাছ ধরা বন্ধ থাকে, তখন আমাদের আর বেকার থাকতে হবে না। অবসর সময়ে এই বাছুর লালন-পালন করে আমরা পরিবার নিয়ে সাবলম্বী হতে পারবো।

বিতরণকৃত এই বকনা বাছুরগুলো মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...