Logo Logo

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিনমজুর শের আলী, চিকিৎসার খরচ মেটাতে নিঃস্ব পরিবার


Splash Image

গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শের আলী শেখ (৪৫) নামের এক দিনমজুর মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।


বিজ্ঞাপন


আহত শের আলী গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর উত্তর পাড়া গ্রামের মৃত মোজাম শেখের ছেলে।

গত ৬ মার্চ, শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন শের আলী ভ্যানযোগে ভাটিয়াপাড়া থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে খুলনা থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং শের আলী রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত অত্যন্ত গুরুতর এবং সুস্থ হওয়ার জন্য দীর্ঘমেয়াদী ও অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন।

শের আলী শেখ তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিনমজুর হিসেবে কাজ করে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে জীবন অতিবাহিত করতেন। কিন্তু এই দুর্ঘটনায় তার উপার্জনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একদিকে চিকিৎসার পেছনে প্রতিদিন বিপুল অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে পরিবারে অন্নসংস্থানের কেউ নেই।

আহত ব্যক্তির স্বজনরা জানান, চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব প্রায়। অর্থাভাবে উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এই সংকটময় পরিস্থিতিতে শের আলীর পরিবার স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...